Developed by : Md. Rokibul Hossain Powered by : orangebd Web address : http://www.orangebd.com Address : 6 North Gulshan C/A, Plaza Building (1st Floor), Gulshan Circle - 2, Dhaka - 1212, Bangladesh
:: কালের কণ্ঠ :: প্রিয় দেশ :: 'আমাদের ইশকুল'
ঢাকা, বুধবার, ২৪ ভাদ্র ১৪১৭, ২৮ রমজান ১৪৩১, ৮ সেপ্টেম্বর ২০১০
¦
'আমাদের ইশকুল' বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
কাউছার, নয়ন, সবুজ, দেলোয়ার, খোকন, জাহানসহ অন্তত ২০ জনের কেউ পানি, সমুচা বা চিপস বিক্রেতা। বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। টানা তিন দিন সবাইকে একসঙ্গে ভাত খাইয়ে বাগে আনা। পড়ালেখায় উদ্বুদ্ধ করতে তাদেরকে এ তোষামোদি! উদ্দেশ্য সফল। রেলওয়ে স্টেশনে ও ট্রেনে ব্যবসা করা ছিন্নমূল ওই শিশুদের নিয়ে সপ্তাহখানেক আগে গড়ে তোলা হয়েছে পাঠশালা। নাম 'আমাদের ইশকুল'।
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় 'আমাদের ইশকুল' নামে তিনটি ব্যতিক্রমী পাঠশালা গড়ে উঠেছে। রেলওয়ে স্টেশন, অন্ধপল্লী, হরিজন কলোনির তিনটি পাঠশালায় পড়াশুনা করছে সুবিধাবঞ্চিতরা। লেখক আলী মাহমেদ এসব পাঠশালার জনক।
এসব কাজে সহযোগিতা করছেন আলী মাহমেদের বন্ধুদের নিয়ে গড়া সংগঠন 'পড়শী ফাউন্ডেশন।'
সরেজমিনে দেখা যায়, পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া করানোর পাশাপাশি নিয়মিত খেলাধুলা করানো হয়। প্রশিক্ষণ দেওয়া হয় হাতের কাজের। পড়ার ফাঁকে ফাঁকে চলে গল্প বলা আর পুরস্কার জেতা।
পাঠশালায় সবাই পড়ছে বিনা বেতনে। এমনকি শিক্ষার্থীদের বই, ড্রেস ইত্যাদি দেওয়া হচ্ছে বিনা পয়সায়। কখনো কখনো তাদের মধ্যে ভালো খাবার পরিবেশন করা হয়। ব্যবস্থা আছে শিক্ষার্থীদের চিকিৎসার।
উপজেলার আজমপুরে অন্ধপল্লীর 'আমাদের ইশ্কুলে' পড়াশুনা করছে ২৮ শিশু। এখানে শিক্ষার্থীদের অ, আ, ক, খ শেখানোর পাশাপাশি হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। ব্যবস্থা আছে ফুটবল খেলার। অন্ধদের জন্য সরকারিভাবে বরাদ্দ দেওয়া জায়গায় পড়শী ফাউন্ডেশন নিজস্ব অর্থায়নে ঘর তুলে গত ২৩ জুলাই থেকে স্কুলের কার্যক্রম শুরু করেছে।
শিক্ষার্থী সজিব, মীম জানায়, তাদের পড়ালেখার কোনো সুযোগ ছিল না। সারাদিন ঘোরাফেরা করে ও খড়কুটো কুঁড়িয়ে সময় কাটত। এখন আমরা লেখাপড়া শিখছি।
পৌর এলাকার হরিজন কলোনিতে অবস্থিত আরেকটি 'আমাদের ইশ্কুল'। এখানে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি তাদের জীবনযাপনের নানা দিকের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রেলওয়ে স্টেশন এলাকায় উদীচী কার্যালয়ে ছিন্নমূল শিশুদের নিয়ে সপ্তাহখানেক আগে আরেকটি 'আমাদের ইশ্কুল' চালু হয়েছে । ওই স্কুলের শিক্ষক তাহমিনা আক্তার বলেন, 'আমি অভিভূত। তাদের না পড়ালে বুঝতাম না এরা কতটা ট্যালেন্ট। একটি গল্প একবার বললেই এরা ভালোভাবে বলতে পারে।'
উদীচী আখাউড়া শাখার সভাপতি গাজী আব্দুস সাত্তার বলেন, এ ধরনের উদ্যোগের কথা শুনে কিছু না ভেবেই আমাদের কার্যালয় দিতে রাজি হয়ে যাই। আমি মনে করি এ ধরনের উদ্যোগ দেশের নিরক্ষরতা দূর করতে সক্ষম হবে।
আলী মাহমেদ জানান, এ ধরনের আরো কয়েকটি স্কুল করার পরিকল্পনা আছে। পড়শী ফাউন্ডেশন এ ব্যাপারে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রিয় দেশ -এর আরো সংবাদ
আজকের পাঠকসংখ্যা
১৭২২৬২৫
পুরোনো সংখ্যা
শনিবার
রবিবার
সোমবার
মঙ্গলবার
বুধবার
বৃহস্পতিবার
শুক্রবার
বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের পাঠকদের জন্য প্রতি রবি, মঙ্গল, ও বৃহস্পতিবার আলাদা দৈনিক
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোস্তফা কামাল মহীউদ্দীন, সম্পাদক : ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে মোস্তফা কামাল মহীউদ্দীন কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com